‘ভুল মানুষের চেয়ে অপেক্ষা করা ভালো’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করলেও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থামছেই না বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। বিশেষ করে দক্ষিণী সুপারস্টার ধানুশের

2026-02-17T15:38:38+00:00
2026-02-17T15:38:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘ভুল মানুষের চেয়ে অপেক্ষা করা ভালো’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম 
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করলেও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থামছেই না বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। বিশেষ করে দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সম্প্রতি আলোচনায় ছিল। এমনকি বিশ্ব ভালোবাসা দিবসে তাদের বিয়ের কথাও ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে। তবে এসব জল্পনাকে স্পষ্টভাবে নাকচ করে দিলেন অভিনেত্রী নিজেই।

সামনে মুক্তির অপেক্ষায় তার নতুন সিনেমা ‘সেহের’। এ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও সেটি কেবল বয়সের নিরিখে হওয়া উচিত নয়। তার মতে, ‘ঠিক মানুষটিকে পাওয়া বেশি গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট বয়সে বিয়ে নয়।’
আরও পড়ুন

ভুল সিদ্ধান্তের চেয়ে অপেক্ষাকে প্রাধান্য দেন তিনি। অভিনেত্রীর ভাষায়, শুধু সামাজিক চাপে বা তাড়াহুড়োয় বিয়ে করার কোনো মানে নেই। বরং এমন কাউকে বেছে নিতে চান, যিনি তার দুর্বলতা-ভুলত্রুটি মেনে নেবেন এবং তাকে মানসিকভাবে শক্তি জোগাবেন।

জীবনসঙ্গীর ক্ষেত্রে তার চাওয়া খুব স্পষ্ট- নেতৃত্বগুণ থাকতে হবে, তার কাজ ও শিল্পীসত্তাকে সম্মান করতে হবে এবং তার বাবা-মাকে নিজের পরিবারের মতো ভালোবাসতে হবে। ‘আমি জীবনে শান্তি আর সুখ চাই, আর কিছু নয়,’ যোগ করেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট অবস্থান জানালেও কাজের ব্যস্ততায় কোনো ছেদ নেই ম্রুণালের। বর্তমানে তার হাতে রয়েছে দুটি তেলেগু ও তিনটি হিন্দি সিনেমা। পাশাপাশি চলতি মাসের শুরুতে এ আর রহমানের সংগীতায়োজনে দুলকার সালমানের সঙ্গে তার ‘ভিগি ভিগি’ মিউজিক ভিডিওটিও প্রকাশ পেয়েছে।

এএডি/


  বিষয়:   বলিউড  অভিনেত্রী  ম্রুণাল ঠাকুর  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: