কীটনাশক বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
শালিখায়, কীটনাশক, বিক্রি, ব্যবসায়ী, জরিমানা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ৯:৪৮ পিএম
সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান। ছবি : সময়ের আলোমাগুরার শালিখায় চতুরবাড়িয়া বাজারে বিনা লাইসেন্সে কীটনাশক বিক্রি করায় গিয়াস উদ্দিন এবং মনিরুল ইসলাম নামে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান এ জরিমানা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেগুলার মনিটরিং এর অংশ হিসেবে যাচাই বাছাইকালে উপজেলা দুই নং তালখড়ি ইউনিয়নের কীটনাশক বিক্রেতাদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত ও শালিখা থানা পুলিশের কর্মকর্তা বৃন্দ।
সময়ের আলো/জোই