মমর ব্যস্ত সময়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নাটক সিনেমার পাশাপাশি উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তারই ধারাবাহিকতায় নতুন অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে আসছেন তিনি।

2026-02-18T01:58:20+00:00
2026-02-18T01:58:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
মমর ব্যস্ত সময়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম   (ভিজিট : ১৩৫)
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত
নাটক সিনেমার পাশাপাশি উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তারই ধারাবাহিকতায় নতুন অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে আসছেন তিনি। রমজান মাসজুড়ে দীপ্ত টিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘মজার রান্না’ উপস্থাপনায় দেখা যাবে তাকে। 

অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন বেলা ৩টা ৫০ মিনিটে। ইফতারিতে, রাতের খাবার ও সেহরিতে খাওয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখানো হবে এ অনুষ্ঠানে। 

এর আগে ১ নভেম্বর থেকে নিউজ টোয়েন্টিফোরে প্রচারে আসে মমর উপস্থাপনায় জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘প্রেক্ষাপট’। অনুষ্ঠানটিতে সমাজের চারপাশের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। 
উপস্থাপনা ছাড়াও ঈদের নাটকে দেখা যামে মমকে। 

সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘সত্য সংকট’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে সত্যবাদী যুবক মজনুর চরিত্রে দেখা যাবে সালাউদ্দিন লাভলুকে। তার বিপরীতে ফুলবানুর চরিত্রে অভিনয় করেছেন মম। চরিত্রটি সম্পর্কে মমর ভাষ্য- ফুলবানু চরিত্রটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। ঈদের সময় নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে। এর কাহিনি লিখেছেন আসাদ সরকার। এ ছাড়া ঈদের আর একাধিক নাটকে দেখা যাবে মমকে।


উপস্থাপনা ও নাটকের বাইরে সিনেমা নিয়েও ব্যস্ততা রয়েছে মমর। ইতিমধ্যে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালতি ‘মাস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সিনেমায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। 

যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী। সিনেমায় তার চরিত্রের নাম ঝর্ণা। এ প্রসঙ্গে মম বলেন, চরিত্রটি করে বেশ ভালো লেগেছে। অভিনয় করার সুযোগ ছিল। সবাই খুব ভালো অভিনয় করেছেন। যার যার দিক থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন।

‘মাস্টার’ সিনেমাটি নেদারল্যান্ডসের ৫৫তম রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। সিনেমাটি নিয়ে উৎসবে যোগ দেন অভিনেত্রী। এদিকে তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মম। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। 

লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন তিনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অভিনেত্রী  জাকিয়া বারী মম 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: