মুক্তি পাচ্ছে ‘মানুষের বাগান’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রেক্ষাগৃহে আসছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। প্রায় সাত বছর আগে নির্মাণ করা সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।সিনেমাটি

2026-02-18T02:29:21+00:00
2026-02-18T02:29:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মুক্তি পাচ্ছে ‘মানুষের বাগান’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৯ এএম 
প্রেক্ষাগৃহে আসছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। ছবি : সংগৃহীত
প্রেক্ষাগৃহে আসছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। প্রায় সাত বছর আগে নির্মাণ করা সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল ‘মানুষের বাগান’ চলচ্চিত্র। দর্শকরা শিগগিরই সিনেমাটি উপভোগ করতে পারবেন।

একঝাঁক অভিনয়শিল্পী নিয়ে আতিক সিনেমাটি নির্মাণ ও সম্পাদনা শেষ করেন ২০১৯ সালের শেষের দিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসুন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।

‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরেছেন। সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা।


সিনেমায় ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান রয়েছে। যেই গানটি করছে চিরকুট ব্যান্ড। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ, যিনি চিরকুটের ‘যাদুর শহর’ গানটির কথাও লিখেছিলেন।

দুই বছর আগে আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি মুক্তি পেয়েছিল, সেই সিনেমাটিও নির্মাণের আট বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি দেন তিনি। এর আগে আতিক নির্মাণ করেছেন ‘লাল মোরগের জুটি’, ‘ডুব সাঁতার’, ‘কিত্তনখোলা’সহ বেশ 
কিছু সিনেমা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মানুষের বাগান  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: