উদয়পুরে বিয়ে বিজয় রাশমিকার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রেম থেকে পরিণয়ে আবদ্ধ হচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বছরের অক্টোবরে বাগদান সারেন

2026-02-18T02:40:42+00:00
2026-02-18T02:40:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
উদয়পুরে বিয়ে বিজয় রাশমিকার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪০ এএম 
বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
প্রেম থেকে পরিণয়ে আবদ্ধ হচ্ছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বছরের অক্টোবরে বাগদান সারেন তারা। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বে এই জুটি। উদয়পুরে বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর। সেখানকার ৪০০ বছরের পুরোনো প্রাসাদে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 

হায়দরাবাদে বসছে প্রীতিভোজের আসর। সূত্রের দাবি, রাজকীয় আবহের জন্যই বেছে নেওয়া হয়েছে রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর। তবে বিয়েটি হবে খুব সীমিত পরিসরে। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের হাতে গোনা কিছু মানুষই থাকবেন অতিথির তালিকায়। অনুষ্ঠানের ছবি এবং ভিডিও যাতে কোনোভাবে ভাইরাল না হয়। সে জন্য কোনো অতিথি মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না।

এরই মধ্যে তাদের বিয়ের একটি কার্ড অন্তর্জালে ভাইরাল হয়েছে। বিয়ের কার্ডটি লেখা হয়েছে বিজয়ের বয়ানে। সেখানে বলা হয়েছে- বিয়ে হচ্ছে ২৬ ফেব্রুয়ারিতেই। যেমন শোনা গিয়েছিল, তেমনই বিয়ের আসরে থাকবেন পরিবার ও পরিজন।


খুবই গোপন আবহে বিয়ে করছেন তারা। কিন্তু বিয়ের পরে হবে বিশেষ উদযাপন। প্রীতিভোজের আসরে কাছের বন্ধুবান্ধবকে ও পরিচিতদের আমন্ত্রণ জানান তারা। হায়দরাবাদের কৃষ্ণ বানজারা হিলসে আগামী ৪ মার্চ এই প্রীতিভোজের আয়োজন হবে। যদিও এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও ধোঁয়াশায়। এ নিয়ে কোনো বক্তব্য দেননি রাশমিকা কিংবা বিজয়।

হায়দরাবাদের প্রীতিভোজের আসর ঠিক হলেও, বিয়ে কোথায় করছেন তারা, তা এখনও স্পষ্ট নয়। রোববার রাতেই দুজনকে দেখা যায় হায়দরাবাদ বিমানবন্দরে। তবে একসঙ্গে নয়। আলাদাভাবেই কোথাও যাচ্ছিলেন তারা। অনুরাগীদের অনুমান, বিয়ের জন্যই হয়তো উদয়পুরের দিকেই যাচ্ছেন। বিয়ের আগের প্রস্তুতি সারতে এত দ্রুত উড়ে যাচ্ছেন বিজয়-রাশমিকা।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমা সেটে প্রথম দেখা যায় বিজয় ও রাশমিকাকে। তারপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করার পর থেকে তাদের প্রেমের খবর ছড়ায়। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   উদয়পুর  বিজয়  রাশমিকা  বিয়ে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: