প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, পলাতক গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

2026-02-18T04:40:43+00:00
2026-02-18T04:40:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, পলাতক গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪০ এএম 
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, পলাতক গ্রেফতার
দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন। 

এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেফতারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির বলেন, ‘ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’

পরে র‌্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টার সময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রতিবন্ধী নারী  ধর্ষণ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: