আজ থেকে কলেজ-মাদরাসায় ছুটি শুরু, স্কুলের কবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ বুধবার থেকেপবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায়টানা ৩৯ দিনের ছুটিশুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ

2026-02-18T10:00:03+00:00
2026-02-18T10:00:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আজ থেকে কলেজ-মাদরাসায় ছুটি শুরু, স্কুলের কবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ এএম   (ভিজিট : ৩৪৯)
ফাইল ছবি
আজ বুধবার থেকে পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, এ ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটির শুরু হবে ৮ মার্চ; ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

/এমএইচআর 


  বিষয়:   কলেজ  মাদরাসা  ছুটি  স্কুল  কলেজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: