হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি

2026-09-11T14:30:22+00:00
2026-09-11T14:31:49+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ২:৩১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসপাতালের অনিয়ম দেখে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনে বেশ কিছু অনিয়মও তার নজরে আসে।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগী ও স্বজনরা অভিযোগ করেন, প্রয়োজনের সময় ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতার ঘাটতি ও অবহেলার অভিযোগও জানান তারা।


অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।

তিনি জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   হাসপাতাল  দুর্নীতি  হুঁশিয়ারি  স্বাস্থ্যমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: