থানা বিএনপির সভাপতি থেকে পেলেন ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি বিএনপি সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নতুন সরকারে সড়ক পরিবহন

2026-02-18T11:15:02+00:00
2026-02-18T11:15:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
শেখ রবিউল আলম রবি
থানা বিএনপির সভাপতি থেকে পেলেন ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম 
শেখ রবিউল আলম রবি। সংগৃহীত ছবি
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি বিএনপি সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নতুন সরকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী বিকেল ৪টায় শপথ গ্রহণ করেন। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

৪৮ বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও ধানমন্ডি থানা বিএনপির সভাপতিও তিনি।

 
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে রবিউল আলম ধানের শীষ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ১৩৬ ভোট।


/ইউএমএইচ


  বিষয়:   শেখ রবিউল আলম রবি  ঢাকা-১০ আসন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: