পূর্ব প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবিয়ান সাগরে তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। নিহতরা সবাই

2026-02-18T11:34:56+00:00
2026-02-18T11:34:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পূর্ব প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ এএম 
মাদকবাহী নৌযানে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সংগৃহীত ছবি
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবিয়ান সাগরে তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অভিযান চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। নিহতরা সবাই পুরুষ এবং তাদের মাদক পাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে দুটি এবং ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালানো হয়। এতে পূর্ব প্রশান্তের দুই নৌযানে থাকা আটজন এবং ক্যারিবিয়ানের নৌযানে থাকা তিনজন নিহত হন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে এবং এতে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।


২০২৫ সালের আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন যে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান রুট দিয়ে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তার ওই বক্তব্যের পর সেপ্টেম্বর থেকে এসব এলাকায় অভিযান জোরদার করে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীন নৌবাহিনী।

বিবিসির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে ৪০ বারের বেশি অভিযান পরিচালনা করেছে মার্কিন নৌবাহিনী।


/ইউএমএইচ


  বিষয়:   প্রশান্ত-ক্যারিবিয়ান সাগর  মার্কিন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: