আজ রোজা শুরু হয়েছে যে ১০ দেশে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০টি মুসলিম দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশগুলো হলো—সৌদি আরব, কাতার, আরব

2026-02-18T13:41:02+00:00
2026-02-18T13:41:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ রোজা শুরু হয়েছে যে ১০ দেশে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম 
১০ মুসলিম দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সংগৃহীত ছবি
চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০টি মুসলিম দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশগুলো হলো—সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, ইরাক, লেবানন, ফিলিস্তিন ও সুদান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের রমজানের প্রথম দিন হিসেবে নির্ধারণ করেছে দেশটির সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। বিবৃতিতে বলা হয়, নির্ভরযোগ্য একাধিক সাক্ষী রমজানের চাঁদ দেখার খবর দিয়েছেন, সে অনুযায়ী বুধবার থেকেই রোজা শুরু।

কাতারের দোহায় ধর্ম ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটিও বুধবারের দিনটিকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। 

সংযুক্ত আরব আমিরাতেও রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেনশিয়াল কোর্ট বুধবার থেকেই পবিত্র মাস শুরুর ঘোষণা দিয়েছে।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, শরিয়াহ চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার প্রমাণ পাওয়ায় বুধবার রমজানের প্রথম দিন নির্ধারণ করেছে। 


বাহরাইনে শরিয়াহ চাঁদ দেখা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে সরাসরি সাক্ষ্য না এলেও সৌদি আরবে চাঁদ দেখা প্রমাণিত হওয়ায় বুধবারই রমজান শুরু হবে। সুদানে ইসলামি ফিকহ একাডেমি বুধবারকে রমজানের প্রথম দিন ঘোষণা করেছে। 

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানায়, চাঁদ দেখার বিষয়টি প্রমাণিত হওয়ায় বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে দেশটির ধর্ম ও দিকনির্দেশনা মন্ত্রণালয়। ইরাকে সুন্নি ওয়াক্ফ দফতরও টেলিভিশনে দেওয়া বিবৃতিতে বুধবারকে রমজানের প্রথম দিন বলে ঘোষণা করেছে।

জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ফতোয়া কাউন্সিলের প্রধান মুহাম্মদ হুসাইন রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে বুধবারের দিনকে রমজানের প্রথম দিন ঘোষণা করেছেন। লেবাননের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল লতিফ দারিয়ানও বিভিন্ন আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ায় বুধবার রমজান শুরুর কথা জানান।

এদিকে , সিরিয়ার জাতীয় চাঁদ পর্যবেক্ষণ কমিটি জানিয়েছে, বুধবার শাবানের শেষ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার রমজান শুরু হবে। একইসঙ্গে, জর্ডানের গ্র্যান্ড মুফতি আহমদ হাসানাতও সূর্যাস্তের পর চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবারকে রমজানের প্রথম দিন ঘোষণা করেন।

এছাড়াও ইন্দোনেশিয়া, ওমান, মিসর, তুরস্ক, মরক্কো ও মৌরিতানিয়াতে পবিত্র রমজান মাস বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   রোজা  মুসলিম দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: