হঠাৎ ঢাবি ক্যাম্পাসে জার্মানির বিশ্বকাপজয়ী ওজিল

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। বর্তমানে ঢাকায় আছেন তিনি।বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে

2026-02-18T16:03:26+00:00
2026-02-18T16:28:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
হঠাৎ ঢাবি ক্যাম্পাসে জার্মানির বিশ্বকাপজয়ী ওজিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৪:২৮ পিএম
বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। সংগৃহীত ছবি
অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। বর্তমানে ঢাকায় আছেন তিনি। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান ওজিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি।

জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সাবেক এ জার্মান সুপারস্টার। 


তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে।  

এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেয়ার কথা আছে তার। এরপর রাতেই দেশ ছাড়বেন তিনি।

সময়ের আলো/এআর
  বিষয়:   জার্মানি  বিশ্বকাপ  ওজিল 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: