নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সব দায়িত্ব পরিচালনা করতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

2026-02-18T16:25:11+00:00
2026-02-18T16:31:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সবার কাছে দোয়া চাইলেন এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৪:৩১ পিএম
নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সংগৃহীত ছবি
সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সব দায়িত্ব পরিচালনা করতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে দায়িত্ব যেন পরিচালনা করতে পারি সবাই দোয়া করবেন।’ 

বুধবার (১৮ ফেব্রূযারি) দুপুরে সচিবালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দায়িত্বটি বড়। দীর্ঘ অপেক্ষা প্রত্যাশার পর, অনেক ত্যাগ, অত্যাচার, গুম, নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করব। দল-মত নির্বিশেষে দায়িত্ব যেন পরিচালনা করতে পারি সবাই দোয়া করবেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস আজ।  

প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথমে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নতুন মন্ত্রিসভা  কর্মদিবস  এ্যানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: