রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৯৩ বারের মত পেছাল

আদালত প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৯৩

2026-02-18T16:14:27+00:00
2026-02-18T16:14:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৯৩ বারের মত পেছাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৯৩ বারের মতো পেছাল মামলার প্রতিবেদন দাখিল। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য সময় মঞ্জুর করে এ আদেশ দেন। 


মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রিজার্ভ চুরি  মামলা  তদন্ত প্রতিবেদন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: