স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ

2026-10-17T20:51:35+00:00
2026-10-17T20:51:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫১ পিএম 
আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের জন্য ইতিমধ্যে বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।

শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠি অনুযায়ী, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুসারে ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬। ওই তারিখ পর্যন্ত ভোটার তালিকার ডাটাবেইজে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের বিবেচনায় নেওয়া হবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ হবে। ৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ খসড়া ভোটার তালিকা।


খসড়া তালিকায় কোনো ভুল থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচারের উদ্যোগ নিতে বলা হয়েছে।

খসড়া তালিকায় নারী-পুরুষের নামের ভুল অন্তর্ভুক্তি, ধর্মীয় পরিচয়সংক্রান্ত ভুলসহ অন্যান্য অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থাও নিতে হবে। এ কার্যক্রমকে জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্থানীয় সরকার নির্বাচন  চূড়ান্ত ভোটার তালিকা  নভেম্বর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: