পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন নতুন সরকারের মন্ত্রিপরষিদ। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন

2026-02-18T16:00:03+00:00
2026-02-18T16:01:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৪:০১ পিএম  (ভিজিট : ৯৬)
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন নতুন সরকারের মন্ত্রিপরষিদ। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খলিলুর রহমান। নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা একসঙ্গে কাজ করবেন।’ 

অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, তিনি দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো যৌথভাবে বাস্তবায়ন করতে এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পদত্যাগ করেন এবং বিকেলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: