আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশজুড়ে আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি

2026-10-18T10:07:52+00:00
2026-10-18T10:07:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০৭ এএম 
সংগৃহীত ছবি
দেশজুড়ে আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রায়ও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস
রোববার (১৮ অক্টোবর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২১ অক্টোবর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা নিয়ে কী বলছে পূর্বাভাস?
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনের পর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   আবহাওয়া  পূর্বাভাস  গরম  শীত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: