নিজের চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, আইজিপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিজের চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮

2026-02-18T16:34:52+00:00
2026-02-18T16:34:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নিজের চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, আইজিপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
নিজের চলাচলে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আইজিপি নিজেই। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের কারণে যেন সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। 

ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

এদিকে আজ নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের।


ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ নতুন সরকারের প্রথম দিন।

ট্রাফিক পুলিশ সব সময়ই সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা আছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি রাজধানীর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন। 

সময়ের আলো/এআর


  বিষয়:   জনদুর্ভোগ  আইজিপি  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: