মব কালচার শেষ, দাবি আদায়ে মহাসড়ক বন্ধ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি

2026-02-18T19:08:07+00:00
2026-02-18T19:09:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মব কালচার শেষ, দাবি আদায়ে মহাসড়ক বন্ধ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:০৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না।

সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় সালাহউদ্দিন বলেন, মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। দাবি আদায়ের জন্য মব কালচার এটা সহ্য করা হবে না।


পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানেই পুলিশ। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে সেটার উত্তরণ ঘটাতে হবে।

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। যে কেউ বাহিনীর মধ্যে অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   মহাসড়ক  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: