শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্তে টিআইবির সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেয়ায় সংসদ সদস্যদের সিদ্ধান্তকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী ও আশাজাগানিয়া উল্লেখ করে সাধুবাদ

2026-02-18T19:27:04+00:00
2026-02-18T19:28:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্তে টিআইবির সাধুবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:২৮ পিএম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেয়ায় সংসদ সদস্যদের সিদ্ধান্তকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময়োপযোগী ও আশাজাগানিয়া উল্লেখ করে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সকলের আয়-ব্যয় ও সম্পদবিবরণীর বাৎসরিক নবায়নযোগ্য প্রকাশ ও জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ ঘোষণায় দীর্ঘদিন লালিত কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক রাষ্ট্র পরিচালনার চর্চার অবসানের পথে গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে। 

একইসঙ্গে, এ পদক্ষেপের পরিপূর্ণ ও টেকসই সুফল অর্জনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা, নির্বাচনী ইশতিহার, জুলাই সনদ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি সমন্বিত জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে টিআইবি।


এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা যেন ভুলে না যাই যে, জুলাই অভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণরায়ের মৌলিক অভীষ্ট এমন এক জনকল্যাণমূলক বাংলাদেশ, যা হবে সুশাসিত, জনগণের কাছে জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত।’ 

তিনি বলেন, ‘এক্ষেত্রে সরকারি ও জনপ্রতিনিধিত্বের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা ও প্রয়াস থাকলেও কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ছাড়া, প্রদত্ত কোনো ধরনের প্রতিশ্রুতিই সঠিকভাবে বাস্তবায়ন যেমন সম্ভব হবে না, তেমনি সরকারের গৃহীত কার্যক্রমের বাস্তব সুফলও জনগণের কাছে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না।’

‘উন্নয়ন প্রকল্প ও ক্রয়খাতসহ বিভিন্ন সরকারি উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই বহুমুখী প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং পেশাগত ও প্রাতিষ্ঠানিক দলীয়করণের পাশাপাশি ঘুষ ও অন্যান্য অবৈধ লেনদেন, কর ফাঁকি ও অর্থপাচারসহ চৌর্যতান্ত্রিক অনাচার অব্যাহত থাকার ঝুঁকি প্রসারিত হবে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   শুল্কমুক্ত  গাড়ি  সরকারি  টিআইবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: