নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ভরাডুবির পর ম্যাচটি হয়ে ডু অর ডাই

2026-02-18T19:33:30+00:00
2026-02-18T19:33:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
সেঞ্চুরি উদযাপন করছেন শাহিবজাদা ফারহান। সংগৃহীত ছবি
নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ভরাডুবির পর ম্যাচটি হয়ে ডু অর ডাই ম্যাচে পরিণত হয়।   

হারলেই বিদায় ঘণ্টা বেজে যেত। তবে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েই মাঠ ছাড়ল তারা। গ্রুপ পর্বে পাকিস্তান কেবল ভারতের কাছেই হেরেছে। অন্যদিকে ৪ ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে বিদায় নিল নামিবিয়া।

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ফারহানের সেঞ্চুরিতে নামিবিয়াকে দুইশ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে সব কটি উইকেট হারিয়ে ৯৭ রানে অলআউট হয় নামিবিয়া।


জয় সহজে আসলেও মাঠে নামার আগে জটিল সমীকরণের সামনে ছিল পাকিস্তানের সামনে। পা ফসকালেই ছিল বিপদ। 

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সে দৌড়ে ছিল যুক্তরাষ্ট্রও। সমান পয়েন্ট থাকলেও, নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে ছিল পাকিস্তান। ফলে এ ম্যাচ হারলে আসর থেকেই বাদ পড়ে যেত তারা।
 
৫৮ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন ওপেনার সাহিবজাদা ফারহান। এছাড়া সালমান ২৩ বলে ৩৮ আর শাদাব খান খেলেন ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। 
 
রান তাড়ায় দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ২৩ রান করেন নামিবিয়ার লউরেন স্টিনক্যাম্প। ২০ বলে ২০ রান করেন অ্যালেক্সান্দার বুসিং-লভশেঙ্ক। 

সময়ের আলো/এআর
  বিষয়:   নামিবিয়া  সুপার এইট  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: