সঞ্চালনায় সাফা : এবার ‘ভালোবাসার সেই স্বাদ’

ফরিদ উদ্দিন মোহাম্মদ

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মানেই দর্শকদের জন্য নতুন কিছু। তবে এবার পর্দার কোনো চরিত্রে নয়, বরং বাস্তব জীবনের

2026-02-18T19:55:44+00:00
2026-02-18T20:02:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
সঞ্চালনায় সাফা : এবার ‘ভালোবাসার সেই স্বাদ’
ফরিদ উদ্দিন মোহাম্মদ
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৮:০২ পিএম
রান্নার অনুষ্ঠানে সঞ্চালিকা হচ্ছেন অভিনেত্রী সাফা কবির। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মানেই দর্শকদের জন্য নতুন কিছু। তবে এবার পর্দার কোনো চরিত্রে নয়, বরং বাস্তব জীবনের এক ভিন্ন পরিচয়ে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রান্নার অনুষ্ঠানে সঞ্চালিকা বা হোস্ট হিসেবে নাম লিখিয়েছেন এই তারকা।

চ্যানেল আই-তে প্রচারিতব্য ‘প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস : ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানে প্রথম রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে দেখা যাবে তাকে। একজন খাঁটি ‘ফুডি’ হিসেবে পরিচিত সাফা বরাবরই খেতে এবং রান্না করতে ভালোবাসেন। প্রতি রমজানে নিজস্ব রেসিপি শেয়ার করলেও এবার তিনি থাকছেন পুরো অনুষ্ঠানের মূল দায়িত্বে।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত সাফা কবির বলেন, আমি খেতে ও রান্না করতে ভীষণ ভালোবাসি। কিন্তু এবার এমন কিছু করতে যাচ্ছি যা আগে কখনও করিনি। এই কুকিং শো-তে অনেক খ্যাতনামা অতিথিরা আমার রান্নাঘরে আসবেন এবং আমরা একসাথে রান্না করব।


সঞ্চালনার অভিজ্ঞতায় সাফার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল তার মায়ের অংশগ্রহণ। নিজের সেটে মাকে অতিথি হিসেবে পেয়ে আবেগাপ্লুত ছিলেন এই অভিনেত্রী। নতুন এই সফর নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত এবং দর্শকদের নিয়মিত চোখ রাখার আমন্ত্রণ জানিয়েছেন। অভিনয়ের গণ্ডি পেরিয়ে হোস্টিংয়ের এই নতুন চ্যালেঞ্জে সাফা কতটা সফল হন, তা দেখতে মুখিয়ে আছেন তার অগণিত ভক্ত।

এফআর


  বিষয়:   সঞ্চালনা  অভিনেত্রী সাফা কবির  ভালোবাসার সেই স্বাদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: