‘নির্বাচনের মধ্য দিয়ে পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য

2026-02-18T19:54:15+00:00
2026-02-18T19:54:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘নির্বাচনের মধ্য দিয়ে পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৯১)
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। এর মধ্য দিয়ে পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।’


আগামী দিনগুলোতেও পুলিশের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন সাজ্জাত আলী।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার জানান, রমজানে ইফতারের আগে ট্রাফিকের চাপ বেড়ে যায়। সে সময় যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাসায় ফিরে ইফতার করতে পারেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় আয়োজন রয়েছে। এ ছাড়া পবিত্র মাহে রমজানে, বিশেষ করে, তারাবির সময় চুরি-ছিনতাই যেন কোনোভাবেই সংঘটিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  পুলিশ  পুনরুদ্ধার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: