৮ নভেম্বর শ্যামা পূজার ছুটি যারা পাবেন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালীপূজা আগামীকাল রোববার (৮ নভেম্বর)। এ উপলক্ষে সরকারি ছুটির তালিকায় দিনটি ঐচ্ছিক

2026-11-07T19:47:57+00:00
2026-11-07T19:47:57+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
জাতীয়
৮ নভেম্বর শ্যামা পূজার ছুটি যারা পাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
প্রতীকী ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালীপূজা আগামীকাল রোববার (৮ নভেম্বর)। এ উপলক্ষে সরকারি ছুটির তালিকায় দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। তবে এটি সাধারণ সরকারি ছুটি নয়। ফলে সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটি নিতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিক কার্যদিবস। তবে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।


অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় ৮ নভেম্বর শ্যামাপূজার ছুটি রয়েছে। এর আগের দিন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় স্কুল-কলেজে টানা তিন দিনের ছুটি মিলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একইভাবে ছুটি থাকতে পারে।

তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদ্রাসাগুলোতে এ ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়।

এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ভক্তরা মা কালী বা শ্যামা মায়ের আরাধনায় অংশ নেবেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ৮ নভেম্বর  শ্যামা পূজা  ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: