নতুন মন্ত্রীদের পদচারণায় সচিবালয়ে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। নতুন মন্ত্রীদের পদচারণায় সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য

2026-02-18T19:39:28+00:00
2026-02-18T19:39:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
নতুন মন্ত্রীদের পদচারণায় সচিবালয়ে প্রাণচাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১০৬)
সচিবালয় এলাকা। ছবি : সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। নতুন মন্ত্রীদের পদচারণায় সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন দুপুরে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার প্রথম কার্যদিবস শুরু করেন। দুপুর ১টায় তিনি সচিবালয়ে পৌঁছান এবং বিকেল ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করেন।

নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয়জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সকালেই উপদেষ্টাদের নামফলক পরিবর্তন করে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়। একইসঙ্গে মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষের ভেতরের পরিবেশ যেমন রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়। মন্ত্রীদের রুম ও মন্ত্রণালয়ের সামনে বসানো হয় নতুন ফুলের টব। 

বুধবার সকালে সচিবালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মন্ত্রীকে বরণ করে নিতে কর্মব্যস্ত। দুপুরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে নিজ দফতরে আসলে কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি মুলক সভা করেন। এছাড়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে গার্ড অব অনার দেওয়া হয়।

সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। সচিবালয়ে প্রবেশে কার্ড ও নামের তালিকা চেক করে প্রবেশ করতে দেওয়া হয়। সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছে। তাই দফদতরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ যেমন রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর সাড়ে ১২টার পর থেকে নতুন মন্ত্রীরা নিজ নিজ দফতরে আসতে শুরু করেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেন। এর পরপরই মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।

এদিকে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দুর্নীতি করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কেবল প্রশাসনিক ব্যবস্থাই নয়, মামলা ঠুকে দেওয়া হবে বলে সতর্ক করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রীর দায়িত্ব পেয়ে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এই সতর্কবার্তা দেন। 

‘সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা’ মন্তব্য তিনি বলেন, বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ- অসৎ এই জায়গায় আমি দেখতে চাই না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে। আইনমন্ত্রীর কথায়, বিচারক মানেই সৎ। যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার কমন মেসেজ।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নতুন মন্ত্রী  মন্ত্রী  পদচারণা  সচিবালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: