ভূমি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে ভূমি সেবার অভূতপূর্ব উন্নয়ন হবে। ভূমি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তিনি বলেন সরকারের নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ভূমি সেবা অনলাইন করার অংশ হিসেবে নামজারি ভূমি উন্নয়ন কর সেবা আরও সহজীকরণ করতে হবে।’
নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে নতুন নীতির আলোকে সচ্ছ ও গতিশীল ভূমি ব্যবস্থাপনার উপর জোর দেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ তার বক্তব্যে মন্ত্রণালয়ের সামগ্রিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন দফতর প্রধানশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএ