আজ থেকে অফিস-আদালত চলবে নতুন সময়সূচিতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রশাসনে শুরু হয়েছে সংক্ষিপ্ত কর্মঘণ্টা। সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)

2026-02-19T08:57:44+00:00
2026-02-19T09:36:32+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
আজ থেকে অফিস-আদালত চলবে নতুন সময়সূচিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ এএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৯:৩৬ এএম
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রশাসনে শুরু হয়েছে সংক্ষিপ্ত কর্মঘণ্টা। সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে নতুন সময়সূচি।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৮ ফেব্রুয়ারি জারি করা ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সহকারী সচিব এ.বি.এম. আবু বকর ছিদ্দিক।
আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ করবে।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: