প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১০:৩৯ এএম
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম। সংগৃহীত ছবিসাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মাইলাম মারা গেছেন। তিনি সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ–এর শাসনামলে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন এই কূটনীতিক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মৃত্যুর খবর জানান যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে মাইলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি মাইলামের মেয়ে, প্রিন্সটন ইউনিভার্সিটি–এর অধ্যাপক এরিকা মাইলাম–এর ইমেইলের বরাত দিয়ে এ তথ্য জানান।
উইলিয়াম বি. মাইলাম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের দশকের শুরুর দিকের রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি বাংলাদেশে দায়িত্বে ছিলেন।
গত বছর তিনি ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সাক্ষাৎ করেন।
/ইউএমএইচ