মিমিকে আইনি নোটিশ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিতর্ক এখন আইনি লড়াইয়ের দিকে গড়িয়েছে। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের

2026-02-19T13:44:22+00:00
2026-02-19T13:44:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মিমিকে আইনি নোটিশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম 
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিতর্ক এখন আইনি লড়াইয়ের দিকে গড়িয়েছে। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠিয়েছেন অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রী।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে পাঠানো ওই নোটিশে মিমির কাছে তিন দফা দাবি জানানো হয়েছে- পারিশ্রমিক ফেরত, মানহানির ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

নোটিশে বলা হয়েছে, অনুষ্ঠানের জন্য মিমিকে ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছিল। আয়োজকদের অভিযোগ, রাত সাড়ে ৯টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও তিনি নাকি সাড়ে ১১টার দিকে আসেন এবং সঙ্গে সঙ্গে মঞ্চে ওঠেননি। এ কারণে আয়োজকরা পারিশ্রমিক ফেরত দাবি করেছেন।

এছাড়া মিমির দায়ের করা মামলায় তনয় শাস্ত্রীকে কারাভোগ করতে হয়েছে বলে দাবি করে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন

ঘটনার সূত্রপাত ২৬ জানুয়ারি রাতে বনগাঁর একটি অনুষ্ঠানে। অভিযোগ, সেখানে অপমানিত বোধ করে মঞ্চ ত্যাগ করেন মিমি। পরে আয়োজকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে।

দেরিতে পৌঁছানোর অভিযোগ অস্বীকার করে এক ইনস্টাগ্রাম পোস্টে মিমি বলেন, তিনি মঞ্চের পেছনে গাড়িতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছিলেন, কারণ তখন অন্য এক শিল্পীর পরিবেশনা চলছিল। নিজের আত্মসম্মান রক্ষার প্রশ্নেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

রাজনীতিতে সক্রিয় না থাকলেও অভিনয়ে এখনও নিয়মিত কাজ করছেন মিমি। ২০২৪ সালে বাংলাদেশের আলোচিত ছবি তুফানে একটি আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেন তিনি। একই বছরে মুক্তি পায় তার চলচ্চিত্র রক্তবীজ টু।

বর্তমানে তার হাতে রয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ শিরোনামের দুটি প্রকল্প।

বনগাঁর ঘটনাকে কেন্দ্র করে এই আইনি পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত আদালতে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: