ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল দেশেরদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।হঠাৎ কাঁপুনিতে অনেকেই ঘর-বাড়ি ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।বৃহস্পতিবার

2026-02-19T13:57:45+00:00
2026-02-19T13:57:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম 
প্রতীকী ছবি
ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ কাঁপুনিতে অনেকেই ঘর-বাড়ি ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। সংস্থাটি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং এর উৎপত্তি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে।
আরও পড়ুন

অন্যদিকে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে- ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিলেট বিভাগের ছাতক এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২৬ কিলোমিটার নিচে।

গভীর উৎপত্তিস্থল হওয়ায় ভূমিকম্পের কম্পন তুলনামূলকভাবে মৃদু ছিল বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এএডি/
  বিষয়:   ভূমিকম্প  জাতীয়  বাংলাদেশ  আতঙ্ক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: