যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। এই ঘটনায় আরও অন্তত আহত হয়েছেন ২০ জন।বৃহস্পতিবার

2026-02-19T14:11:25+00:00
2026-02-19T14:12:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ২:১২ পিএম
মাদারীপুরের ডাসারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। এই ঘটনায় আরও অন্তত আহত হয়েছেন ২০ জন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

পুলিশ ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় ২০ জন। 


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়  এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর আধাঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এখনো আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


/ইউএমএইচ




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: