ভয়াল ১৯ ফেব্রুয়ারি, মতলববাসীর কাছে দুঃসহ বেদনার দিন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

ভয়াল সেই ১৯ ফেব্রুয়ারি! মতলববাসীর জন্য দুঃসংবাদ ছিল। মতলবে প্রতিটি ঘরে ঘরে ছিল কান্নার রোল। দুঃসহ এ দিনটির কথা মতলববাসী

2026-02-19T14:31:08+00:00
2026-02-19T16:34:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
স্বজনদের কান্না আজো থামেনি
ভয়াল ১৯ ফেব্রুয়ারি, মতলববাসীর কাছে দুঃসহ বেদনার দিন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৪:৩৪ পিএম  (ভিজিট : ১৩০)
সংগৃহীত ছবি
ভয়াল সেই ১৯ ফেব্রুয়ারি! মতলববাসীর জন্য দুঃসংবাদ ছিল। মতলবে প্রতিটি ঘরে ঘরে ছিল কান্নার রোল। দুঃসহ এ দিনটির কথা মতলববাসী কখনো ভুলতে পারবে না।

২০০৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এমভি মহারাজ লঞ্চটি প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে রওনা হলে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় আসার পর ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। মূহূর্তের মধ্যে লঞ্চটি উল্টে গিয়ে নিমজ্জিত হয়ে যায়। এতে লঞ্চে থাকা প্রায় দুইশতাধিক নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার যাত্রী ছাড়াও চাঁদপুর, শরীয়তপুর, ভোলাসহ বিভিন্ন  উপজেলার যাত্রী ছিল। লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের কান্না আজও থামেনি। মতলববাসীর জন্য আজকের দিনটি হচ্ছে শোকাহত এক অবিস্মরণীয় দিন। 

লঞ্চ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ছিল মতলব উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাস্টার, নারায়নপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী ও তার মেয়ে শিলাত জাহান অর্থি,আইসিডিডিআরবির চিকিৎসক মো. মাসুম, মতলব বাজারের সার ব্যবসায়ী ইয়াসিন মৃধা, ডেফোডিল ইউনির্ভাসিটির কর্মকর্তা ফারুক দেওয়ান স্বপরিবারে, দশপাড়া গ্রামের মফিজুল ইসলাম, বাইশপুর গ্রামের ছোট খোকন ও বড় খোকন, মতলব উত্তরের বারহাতিয়া গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী শাহআলম সহ নাম জানা অজানা অনেকে।


উদ্ধার হওয়া মরদেহগুলো মতলব দক্ষিণ থানার সামনে সারিবদ্ধ ভাবে তাঁবু টানিয়ে রাখা হয়েছিল। স্বজনদের আহাজারিতে পুরো মতলবে শোকের মাতম সৃষ্টি হয়। অধিকাংশ মরদেহের মুখমণ্ডল ও শরীর গলে যাওয়ায় তাদের চিনতে আত্মীয় স্বজনদের হিমশিম খেতে হয়েছিল। পরনে থাকা পোশাক এবং জন্মগত চিহ্ন দেখে স্বজনরা অনেকে মরদেহ সনাক্ত করেছে। আর যে সকল মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি তাদের ছবি তুলে মরদেহ বেওয়ারিশ হিসেবে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

সময়ের আলো/জোই



  বিষয়:   ভয়াল  মতলব বাসী  বেদনার দিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: