নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই কৃষকের ঘর পুড়ে ছাই

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে এ দুর্ঘটনাটি

2026-02-19T14:31:37+00:00
2026-02-19T14:32:07+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই কৃষকের ঘর পুড়ে ছাই
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ২:৩২ পিএম
নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। সংগৃহীত ছবি
নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের বড়বাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। 

ক্ষতিগ্রস্ত মানিক মিয়া(৪৫) জানান, বুধবার রাতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে তার বসতঘরে আগুন লেগে প্রায় নগদ ৪ লাখ টাকা, ২ শত মণ ধান, ৩০ মণ চাউল, খাদ্যশস্য, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, ৭০ বস্তা সিমেন্ট, ফ্রিজ, কাঠের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এতে  প্রায় ২১ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। 

তার বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে লিংকনের বসতঘরে। এতে তার ঘরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, ধান, চালসহ ঘরে থাকা বিভিন্ন  আসবাবপত্র পুড়ে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।


এ খবর শুনে গ্রামের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছাতে ঘণ্টাখানেক দেরি করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

স্থানীয় ফতেপুর ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মদন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের  সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার কান্না জনিত কন্ঠে জানান, আমাদের বসতঘরসহ সবকিছু পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে গেছি। তারা সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। 


/ইউএমএইচ



  বিষয়:   নেত্রকোনা  গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: