৩ মাস ধরে নিখোঁজ মা ও শিশু

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে এক বছর বয়সী শিশুসন্তানসহ মৌসুমী খানম নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে নিখোঁজরয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাদের

2026-02-19T15:05:15+00:00
2026-02-19T15:06:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৩ মাস ধরে নিখোঁজ মা ও শিশু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৩:০৬ পিএম  (ভিজিট : ৭৫)
৩ মাস ধরে নিখোঁজ মা ও শিশু
নড়াইলে এক বছর বয়সী শিশুসন্তানসহ মৌসুমী খানম নামে এক গৃহবধূ গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তার স্বামী শহীদুল্লাহ শেখ।

নিখোঁজ গৃহবধূ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শহীদুল্লাহ শেখের স্ত্রী। তাদের একমাত্র সন্তান তাজ শেখের বয়স মাত্র এক বছর।

ভুক্তভোগী শহীদুল্লাহ শেখ জানান, একটি মামলায় তিনি যখন কারাবন্দি ছিলেন, তখন তার স্ত্রী মৌসুমী ধর্ষণের শিকার হন। জামিনে মুক্তি পাওয়ার পর শহীদুল্লাহর স্ত্রী নিজেই বাদী হয়ে নড়াইল আদালতে শহীদুল্লাহর চাচাতো ভাই ইয়ামিন শেখের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

অভিযোগ রয়েছে, মামলার পর থেকেই অভিযুক্ত ইয়ামিন শেখ ও তার সহযোগীরা পরিবারটিকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হুমকির মুখে নিরাপত্তার অভাব বোধ করায় তারা গ্রাম ছেড়ে খুলনায় গিয়ে আত্মগোপন করেন। কিন্তু সেখান থেকেই প্রায় তিন মাস আগে হঠাৎ করে শিশুসন্তানসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন মৌসুমী।


শহীদুল্লাহর দাবি, স্ত্রী ও সন্তানকে খুঁজে পেতে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘদিন প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ নিই। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া
হবে।

শহীদুল্লাহর বলেন, আমি আমার স্ত্রী-সন্তানকে ফিরে পেতে চাই। তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে আমি শঙ্কিত। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। তিনি নিখোঁজ পরিবারকে ফিরে পেতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: