স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, ভাই নান্নু

2026-02-19T15:24:33+00:00
2026-02-19T15:24:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম 
চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। সংগৃহীত ছবি
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন।

মোছাম্মৎ সুরভী বেগম গত ২৯ জানুয়ারি মামলাটি দায়ের করেন। সেদিন আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ গ্রেফতারি পরোয়ানার আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, সুরভী বেগমের সঙ্গে রুবিনা নিঝুমের পূর্ব পরিচয় ছিল এবং রুবিনা ও তার স্বামী রাহূল তার আস্থাভাজন ছিলেন। বিভিন্ন সময়ে তারা সুরভীর কাছ থেকে টাকা ধার নিয়ে সময়মতো পরিশোধ করে বিশ্বাস অর্জন করেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ১ অক্টোবর তারা সুরভীর কাছে সাড়ে ১২ লাখ টাকা ঋণ চান। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন কিস্তিতে ওই টাকা দেওয়া হয়। দুই মাসের মধ্যে টাকা পরিশোধের শর্তে একটি চুক্তিপত্রও করা হয়। চুক্তিতে উল্লেখ ছিল, রাহূল টাকা পরিশোধে ব্যর্থ হলে বা মারা গেলে তার ভাই নান্নু দায় পরিশোধ করবেন।

পরবর্তীতে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে আর্থিক সংকটে পড়েন। জরুরি প্রয়োজনে তিনি গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা ও রাহূল টাকা দিতে অস্বীকৃতি জানান। গত ২২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকায় তাদের বাসায় গিয়ে পুনরায় টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সুরভী রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।



/ইউএমএইচ 


  বিষয়:   রুবিনা আক্তার নিঝুম  গ্রেফতারি  পরোয়ানা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: