প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৪:৪৬ পিএম
আশরাফুল আলম ওরফে হিরো আলম। সংগৃহীত ছবিধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হয়েছে।
বুধবার ১৯ (ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলমকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন সাদিয়া রহমান মিথিলা নামে একজন নারী।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন হিরো আলম। ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা।
পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সময়ের আলো/আআ