বিদায় ইতালির, অপরাজিত থেকে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দাপট ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে ৪২ রানে হারিয়ে

2026-02-19T16:44:39+00:00
2026-02-19T16:44:39+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিদায় ইতালির, অপরাজিত থেকে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দাপট ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্বের চারটি ম্যাচেই জয় তুলে নিল তারা। অন্যদিকে, হার নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালির।

গত ম্যাচেই ভারতের বিপক্ষে ১৭৮ রান করেছিল ইতালি। একই মাঠে আজ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইতালি। ফলে বড় হার দিয়ে বিশ্বকাপ শেষ করেছে তারা।

Advertisement
কলকাতায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি ইতালি।


১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইতালি। পাওয়ার প্লেতে ৩৭ রান তুললেও ৩ উইকেট হারায় তারা। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ঘুরে দাঁড়াতে পারেননি।

জেজে স্মুত ও বেন মানেনতি ভাল শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। স্মুত করেছেন ২৭ বলে ২৪ রান। আর মানেনতির ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৬ রান। এ ছাড়া বলার মতো আর কেউই রান করতে পারেননি।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিং ও শিমরন হেটমায়ারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রানে ২ উইকেট হারালেও হোপের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ৪৬ বলে ৭৫ রান করেছেন তিনি। তবে শেষের দিকে কেউই সুবিধা করতে পারেননি। ফলে বড় রান করা হয়নি।

সময়ের আলো/এআর
  বিষয়:   ইতালি  ওয়েস্ট ইন্ডিজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: