রমজানে সুলভ মূল্যে মিলছে মাংস, ডিম ও দুধ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুলভ মূল্যে মিলছে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল। রমজান উপলক্ষে

2026-02-19T16:51:34+00:00
2026-02-19T20:11:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রমজানে সুলভ মূল্যে মিলছে মাংস, ডিম ও দুধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৮:১১ পিএম
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুলভ মূল্যে মিলছে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল। রমজান উপলক্ষে উপজেলার তিনটি নির্ধারিত স্থান থেকে সুলভ মূল্যে মিলছে এসব পণ্য নিতে পারবেন ক্রেতারা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিন স্থানে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নেয় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি। সরেজমিনে দেখা যায়, বাজারের ৬৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। 
‘মা বাবা দোয়া’ মাংসের দোকানের স্বত্বাধিকারী পারিজুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে সকাল থেকেই তিনি কেজি ৬৮০ টাকা দরে মাংস বিক্রি করছেন। সাধারণ সময়ে বাজারে গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হলেও এখানে প্রতি কেজিতে ৭০ টাকা সাশ্রয় হচ্ছে ক্রেতাদের। 

হোসেন আলী নামে এক ক্রেতা জানান, রমজান মাসে মাংসের চাহিদা বাড়ে, কিন্তু দামও চড়া থাকে। সেখানে ৬৮০ টাকা দামে মাংস কিনতে পেরে খুব ভালো লাগছে। প্রশাসনের এই উদ্যোগ আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি। 

এদিকে ডিমের চড়া বাজারের মধ্যেও স্বস্তি দিচ্ছে ‘জাহিন লেয়ার ফার্ম’। তারা প্রতি হালি ডিম ৩২ টাকা (পিস ৮ টাকা) দরে বিক্রি করছে। 

ডিম কিনতে আসা সালমা বেগম বলেন, বাজারে ডিম ও মুরগির দাম অনেক বেশি। রমজানে খরচ বাড়ে, তাই সুলভ মূল্যে ডিম পাওয়ায় আমাদের সংসার খরচ কিছুটা কমবে।

অন্যদিকে রওশনপুর এলাকার ‘হারাদিঘী ডেইরি ফার্ম’ প্রতি লিটার দুধ বিক্রি করছে ৭৫ টাকায়। 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় প্রতিদিন গড়ে এক হাজার ৫০০ ডিম, ৭০০ লিটার দুধ এবং ১০০ কেজি গরুর মাংস সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন প্রায় এক লাখ ৩৩ হাজার টাকার পণ্য সুলভ মূল্যে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।


উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজমুল হক বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। রমজানে পণ্যের দাম যেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায় এবং সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমাদের এই উদ্যোগ। নির্ধারিত মূল্যে মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে।

তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়ে তেঁতুলিয়ার তিনটি নির্ধারিত স্থানে এই কার্যক্রম চলবে। কেউ যেন অতিরিক্ত পণ্য কিনে মজুত করতে না পারে, সে জন্য বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   রমজান  সুলভ  মূল্য  মাংস  ডিম ও দুধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: