তারাবি পড়তে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া

2026-02-20T02:24:16+00:00
2026-02-20T02:24:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
তারাবি পড়তে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৪ এএম   (ভিজিট : ৮১)
নিহত মো. মিলন হোসেন। ছবি : সংগৃহীত
বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো. দিলবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় মিলন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন মিলনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

এফআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: