৯০ দশকের শিল্পীদের অজানা গল্প

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

টেলিভিশন ও মঞ্চ নাটকের গুণী অভিনেতা আজিজুল হাকিম। কয়েক যুগ ধরে তিনি প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছেন।নিজের প্রতিটি কাজেই ছাপ

2026-02-20T22:38:02+00:00
2026-02-20T22:38:02+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
৯০ দশকের শিল্পীদের অজানা গল্প
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম 
আজিজুল হাকিম। সংগৃহীত ছবি
টেলিভিশন ও মঞ্চ নাটকের গুণী অভিনেতা আজিজুল হাকিম। কয়েক যুগ ধরে তিনি প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

নিজের প্রতিটি কাজেই ছাপ রেখে যাচ্ছেন অভিজ্ঞতার। এক সময় তিনি নিয়মিত প্যাকেজ নাটকে অভিনয় করতেন বলে অনেকে তাকে সম্বোধন করতেন ‘প্যাকেজুল হাকিম’ নামে। 

ক্যারিয়ারের অন্যতম একটি সময় পার করেছেন নব্বই দশকে। সেই সময়ের শিল্পীদের নিয়ে অনেক না জানা কথা প্রকাশ করেছেন পডকাস্টে। 

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দ্বাদশ পর্বে অতিথির আসনে বসে নিজের ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের পাশাপাশি অভিনয় অঙ্গনের অনেক কথা জানান এই অভিনেতা। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচার হবে এই পডকাস্ট পর্বটি। 


রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আজিজুল হাকিম বলেছেন, ‌‌জীবদ্দশায় অনেক শিল্পীকেই মৃত্যুবরণ করতে হয়; মুখরোচক সংবাদে কিংবা অসংখ্য নামি-বেনামি ইউটিউব চ্যানেলে। তবে এটা কাম্য নয়।

২০২১ সালে অভিনেতা জীবনের সবচেয়ে বড় ঝড় পার করে এসে এখন নিয়মিত কাজ করছেন টিভি নাটক, ওটিটি, এমনকি সিনেমাতেও। আসছে ঈদে তাকে দেখা যাবে রায়হান রাফীর সিনেমায়। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আজিজুল হাকিম বলেন, আমি প্রতিটি কাজেই নিজেকে মেলে ধরার চেষ্টা করি। কারণ প্রতিটি চরিত্রতেই নতুন কিছু থাকে। তাই অভিজ্ঞতা বাড়লেও কাজের প্রতি দায়িত্বশীলতায় কোনো ঘাটতি রাখতে চাই না। এটাই আমার পরিচয়। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।  

সময়ের আলো/এআর


  বিষয়:   দশক  শিল্পী  গল্প 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: