ঘরে ফিরলেন তানিয়া বৃষ্টি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মাথায় সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে নিজ ঘরে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তার মাথায়

2026-02-20T22:44:29+00:00
2026-02-20T22:44:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঘরে ফিরলেন তানিয়া বৃষ্টি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম 
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংগৃহীত ছবি
মাথায় সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে নিজ ঘরে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি। 

চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার নিজ বাসায় ফিরেছেন তানিয়া। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন। 


এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থকালে কাজসংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। 

সেখানে বলা হয়েছে, আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন। এ বিষয়ে তানিয়া বৃষ্টির পক্ষ থেকে আরও কোনো আপডেট দেওয়া হয়নি।

সময়ের আলো/এআর



  বিষয়:   তানিয়া বৃষ্টি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: