চৌরঙ্গীর স্রষ্টা শংকর মারা গেছেন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। গতকাল শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত

2026-02-20T22:49:44+00:00
2026-02-20T22:49:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
চৌরঙ্গীর স্রষ্টা শংকর মারা গেছেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। গতকাল শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার। 

সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার দুপুরে জীবনাবসান ঘটে তার।


১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত বাংলার (অধুনা বাংলাদেশ) যশোহর জেলায় জন্মগ্রহণ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তার বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। হাওড়ায় বড় হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সেখানেই তার সাহিত্যচর্চার হাতেখড়ি।

১৯৫৫ সালে তার প্রথম বই ‘কত অজানারে’ প্রকাশিত হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার কালজয়ী উপন্যাস ‘চৌরঙ্গী’ বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ ছাড়াও তার কলমে উঠে এসেছে ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ (যেগুলো নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন)।

‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ এবং আরও অসংখ্য গবেষণামূলক ও আত্মজৈবনিক রচনা রয়েছে তার।

শংকরের প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়তেই সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে করপোরেট জগতের জটিলতা সবই তার লেখনীতে এক অদ্ভুত মায়ায় ফুটে উঠত।

সময়ের আলো/এআর



  বিষয়:   শংকর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: