শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের

2026-02-21T02:32:22+00:00
2026-02-21T02:32:22+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ এএম 
সংগৃহীত ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে শ্রদ্ধা নিবেদন শেষে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে উপস্থিত একদল যুবক তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। তারা ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ উল্লেখ করে প্রতিবাদ জানান।
আরও পড়ুন

এ সময় সেখানে থাকা জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে ‘ভাষা সৈনিক গোলাম আযম’-সংক্রান্ত স্লোগান উচ্চারিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কয়েক মিনিটের জন্য শহীদ মিনার এলাকায় হট্টগোলের পরিস্থিতি সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। নিরাপত্তা বলয় জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

শহীদ মিনার জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এ ধরনের জাতীয় দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি প্রায়ই জনমতের প্রতিক্রিয়া তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এএডি/
  বিষয়:   শহীদ মিনার  জামায়াত  আমির  রাজাকার  একাত্তরের দালাল  স্লোগান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: