মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে পাল্টাপাল্টি স্লোগানের মুখোমুখি হন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে সাংবাদিকদের সঙ্গে করা বলার সময় একদল যুবক তাকে উদ্দেশ্য করে ‘রাজাকার, রাজাকার’, ‘একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান হিসেবে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জামায়াত ইসলামী, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। একদল যুবক ও জামায়াত কর্মীদের পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি গাড়ি করে চলে আসেন।
আরও পড়ুন
এর আগে এক সাংবাদিক জামায়াতের আমিরকে প্রশ্ন করেন, ‘জামায়েত সাধারণ কখনো ফুল দিতে আসেনি শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে?’
এর উত্তরে তিনি বলেন, ‘এবার রাষ্ট্রীয় আচার হিসাবে, এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে। তাই আমি এসেছি।’
সাংবাদিক আবারো প্রশ্ন করেন, ‘এখন কি জামাত এটা নাজায়েজ মনে কর?’
এর উত্তরে জামায়াতের আমির বলে, ‘আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরণের প্রশ্ন না করাই ভালো।’
এএডি/