ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের পার্বত্য হিন্দুকুশ অঞ্চল শুক্রবার সন্ধ্যায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানা এই

2026-02-21T05:19:40+00:00
2026-02-21T05:19:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ এএম 
ফাইল ছবি
আফগানিস্তানের পার্বত্য হিন্দুকুশ অঞ্চল শুক্রবার সন্ধ্যায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৭৯ কিলোমিটার গভীরে হওয়ায় এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আফগানিস্তানের পূর্বাঞ্চলে কেন্দ্রস্থল হলেও কম্পন দেশের বিভিন্ন অংশে টের পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্গম পার্বত্য অঞ্চলে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।
আরও পড়ুন

হিন্দুকুশ পর্বতমালা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। গভীরতায় উৎপন্ন ভূমিকম্পগুলো তুলনামূলক কম ক্ষয়ক্ষতি ঘটালেও বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়।

গত বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। ওই ঘটনায় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। বিশেষ করে কুনার প্রদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সাম্প্রতিক ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটালেও অতীতের অভিজ্ঞতা আফগান জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এএডি/
  বিষয়:   ভূমিকম্প  আফগানিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: