শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের

2026-02-21T05:35:42+00:00
2026-02-21T05:35:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা, মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ এএম 
শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ফুল দিতে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান রুমিন ফারহানা। এ সময় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। তাদের নেতৃত্বে ছিলেন দলটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় রুমিন ফারহানার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন

ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তারা আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এতে ওই সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী তিনি প্রথমেই শহীদ মিনারে ফুল দিতে যান। তার দাবি, বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে বাধা দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখা দলীয় নেতৃত্বের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শহীদ মিনার এলাকায় দুই পক্ষের মধ্যে স্লোগান ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের উত্তেজনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এএডি/


  বিষয়:   শহীদ মিনার  রুমিন ফারহানা  বাধা  মহাসড়ক  অবরোধ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: