সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে পেট্রোল নিক্ষেপ করে এক সাংবাদিকের বসতবাড়ির টিনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক সুমন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন

2026-02-21T09:30:47+00:00
2026-02-21T09:41:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ এএম  আপডেট: ২১.০২.২০২৬ ৯:৪১ এএম
সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে পেট্রোল নিক্ষেপ করে এক সাংবাদিকের বসতবাড়ির টিনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক সুমন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।  

ভুক্তভোগী ওই সাংবাদিক জানান, রাতে পরিবারসহ ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ পানি পড়ার মতো আওয়াজ পান। কিছুক্ষণ পরই কক্ষের টিনের চালায় আগুনের ফুলকি দেখতে পান। পরে বাইরে বেরিয়ে নিজরাই প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনের চালার একটি অংশ ও বেড়ার একটি অংশ পুড়ে যায়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


ভুক্তভোগী সুমন আহমেদ বলেন, আগুনের ফুলকি দেখে বেরিয়ে দেখি আমার পাশের বাড়ির পরিত্যক্ত একটি ঘরের এক পাশের বেড়া ও আমার ঘরের এক পাশের বেড়ায় আগুন জ্বলছে। পরে আশপাশের সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমার ধারণা, কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করতে পারে। আমি থানায় অভিযোগ করবো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। 

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে দেখি দুটি বাড়িতেই বেড়ায় পোড়ার চিহ্ন রয়েছে। তবে দ্রুত নির্বাপণ করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। ধামরাই রিপোর্টাস ক্লাবের সভাপতি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক সবুজ আহমেদ এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাংবাদিক  বসতবাড়ি  পেট্রোল নিক্ষেপ  অগ্নিসংযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: