শ্রমিক দলের নেতাকে দুর্বৃত্তের গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২) নামে এক নেতাকে গুলি করে করেছে সন্ত্রাসীরা।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে

2026-02-21T09:17:04+00:00
2026-02-21T09:22:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রমিক দলের নেতাকে দুর্বৃত্তের গুলি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৭ এএম  আপডেট: ২১.০২.২০২৬ ৯:২২ এএম
শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাউজানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২) নামে এক নেতাকে গুলি করে করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায়। 

স্থানীয় লোকজন জানান, মেহেদী হাসান স্থানীয় শাহ আউলীয় জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে গুলি করেছে। গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী নিজের মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় আশ্রয় নেন। থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে স্বজনদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ মেহেদী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাজী পাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।


এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানান, মেহেদীকে হত্যা করতে ৬ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। তরমধ্যে ২টি গুলিতে বিদ্ধ হন তিনি। একটি গুলি তার বুকের ডান পাশে ও একটি পায়ে লাগে। তাকে বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর ইসলাম বলেন, আমরা গুলিবিদ্ধ অবস্থায় মেহেদীকে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: