সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুইজন বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও

2026-11-02T14:29:27+00:00
2026-11-02T14:29:27+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুইজন বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেকবর আলী সরকার (৬৫), তিনি উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫), তিনি গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। এছাড়াও এ ঘটনায় হাশেম বেপারী (৭০) নামে একজন আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।


দুর্ঘটনায় আহত হাশেম বেপারী জানান, মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারিনা। 

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজদিখান  ফজরের নামাজ  বাড়ি ফেরা  ট্রাকচাপায়  বৃদ্ধ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: