শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা

2026-02-21T10:35:29+00:00
2026-02-21T10:35:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কাঁপল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম 
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সংগৃহীত ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ডনের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০১ কিলোমিটার। 

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা এলাকায় কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পের সময় অনেকেই রোজার ইফতার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই কম্পনের কেন্দ্র ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। 


/ইউএমএইচ
  বিষয়:   ভূমিকম্প  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: